• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

admin
আপডেটঃ : শনিবার, ২ মে, ২০২৬

রাজনীতি ডেস্ক রিপোর্টঃ বর্তমান বিএনপি সরকারের গত দুই মাসের উন্নয়ন কর্মকাণ্ড দেখে জামায়াতে ইসলামী হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

তিনি বলেন, ‘তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তারেক রহমান হতাশ না কিন্তু, অন্যদল জামায়াত ইসলাম হতাশ। কারণ, তারা দেখছে এইরকম যদি কাজ হয়, তাহলে আগামী নির্বাচনে বিএনপিকে কেউ হারাতে পারবে না।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘আজকে দেখেন, বিরোধী দল ভয় পায়। দুই মাস যায় নাই- একটা সরকারের কি এটা যথেষ্ট সময়? সময় না। কিন্তু এই দুই মাসে এত কাজ করে ফেলেছে মাননীয় প্রধানমন্ত্রী। তারা ভয় পাচ্ছে পাঁচ বছরে যদি এত কাজ করে ফেলে, এরপরে তো তাদের (জামায়াত) দিকে আর কেউ তাকাবে না। এজন্য সরকারকে তারা বিপথে চালিত করতে চায়। সরকার যাতে কাজ না করতে পারে, সেদিকে ঠেলে নিয়ে যেতে চায়। কিন্তু তারেক রহমান দেখেন অবিচল।’

তিনি বলেন, ‘আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে আজকে অর্থনৈতিক একটা মন্দা। কিন্তু তারেক রহমান কিন্তু কৃষকদের ঋণ মওকুফ করেছেন, কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, ক্রীড়াবিদের কার্ড দিয়েছেন, কৃষি ঋণ মুক্ত করে মওকুফ করেছেন। ঢাকা শহরে আমাদের হকারদেরকে পুনর্বাসনের কথা বলেছেন।’

ডিএসসিসির প্রশাসক বলেন, ‘তিনি (তারেক রহমান) কাজ করে যাচ্ছেন। তারেক রহমান হতাশ না কিন্তু, অন্যদল জামাত ইসলাম হতাশ। কারণ, তারা দেখছে এইরকম যদি কাজ হয়, তাহলে বিএনপিকে আগামী নির্বাচনে কেউ হারাইতে পারবে না। ওই কারণে তারা ভয় পায় এখন থেকেই যাতে কাজকর্ম না হয়, যাতে দুর্নাম হয় সে চেষ্টা করতেছে। কিন্তু বিএনপিকে সেই পথ থেকে ঠেকানো যাবে না। আমরা এটাই বলতে পারি- বিএনপির কাজে বিশ্বাস করে, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, বিএনপির জনতার ক্ষমতায় বিশ্বাস করে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ