• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

প্রকৃত সংখ্যা বের করতে কমিটি গঠন করল মাইলস্টোন কলেজ

admin
আপডেটঃ : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ডিয়াবাডি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকষ্মিকভাবে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে তালিকা প্রকাশে একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২২ জুলাই) কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে গত ২১ জুলাই (সোমবার) সোয়া ১টার দিকে আকষ্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়। ঘটনাস্থলেই অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবক আহত এবং নিহত হয়। উক্ত ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হল। কমিটি তাঁদের কার্য সম্পন্ন করত আগামী ০৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবেন।

কমিটির সভাপতি করা হয়েছে (অধ্যক্ষ) মোহাম্মদ জিয়াউল আলমকে। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মাসুদ আলম উপাধ্যক্ষ (প্রশাসন), মিসেস খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), মিসেস লুৎফুন্নেসা লোপা (কো অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী) এবং মো. তাসনিম ভূঁইয়া প্রতিক (শিক্ষার্থী)।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ