• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৯ কোটি টাকার বীমা প্রদান

admin
আপডেটঃ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ: গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছভাবে বীমা দাবি পরিশোধে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এরই অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের মাঝে ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মেহতাস হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মেহতাহার হোসেন, ডিএমডি মো. খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান এবং কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথি কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধ করাসহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠবে।

সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, অনিশ্চিত ভবিষ্যতে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বীমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গ্রাহকদের আস্থা ধরে রাখতে বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানের সভাপতি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেন, বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, তাই গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চেক হস্তান্তর গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই একটি বাস্তব প্রতিফলন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, মোস্তফা হেলাল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে, বীমার দাবি বাবদ অর্থের চেক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাহকরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ