• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

admin
আপডেটঃ : রবিবার, ৪ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক। শনিবার (৩ মে) এক বিবৃতিতে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি।

সরকারে রদবদল আনতে ব্যর্থতা-সহ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়ে আহমেদ আওয়াদ বিন মোবারক ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি।

দেশটির সরকারের ছয়টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির সঙ্গে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ। এর আগে, সরকারের মন্ত্রিসভার অন্তত ১২ জন মন্ত্রীকে বরখাস্ত করার জন্য প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধানকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি প্রধানমন্ত্রী অনুরোধ প্রত্যাখ্যান করেন। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

সূত্রগুলো বলেছে, আহমেদ আওয়াদ পদত্যাগ করায় দেশটির অর্থমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইক নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ