• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত : ঢামেক পরিচালক

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নুরের শারীরিক অবস্থার উন্নতি দ্রুত হচ্ছে। দেশেই তার চিকিৎসা দেওয়া সম্ভব। তবে ফলোআপ চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন কি না, সেটা পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

ঢামেক পরিচালক আরও জানান, নুর বর্তমানে স্থিতিশীল আছেন। তিনি খাবার খাচ্ছেন, চিকিৎসক ও পরিবারের সঙ্গে কথা বলছেন। চিকিৎসা শুরুর পর থেকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি নুরের সুস্থতার জন্য তার নেতাকর্মীদের অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় গণঅধিকার পরিষদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে নুর ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ