• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

নির্বাচন বিলম্বিত করা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি: আযম খান

admin
আপডেটঃ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ভোট ব্যবস্থাকে যারা যত বেশি পিছিয়ে দিতে চায় তারা ৫ আগস্টের যে গণঅভ্যুত্থান তার সঙ্গে বেঈমানি করবে। আমরা চাই গণঅভ্যুত্থানের চেতনায় যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রে ফিরতে।

শনিবার দুপুরের টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, গণতন্ত্রে ফিরতে হলে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নইলে গণতন্ত্রে ফেরা সম্ভব হবে না।

তিনি বলেন, বিগত ফ্যাসিস সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায়বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি।
অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারাদেশের জনগণের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা আরও বলেন, আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোটায়। আবার দেশ অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ