• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে একটি দলঃ মীর নেওয়াজ আলী নেওয়াজ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ সুনির্দিস্ট এজেন্ডা নিয়ে নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে একটি দল, যা দেশকে আরও অরাজকতার দিকে ঠেলে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।
আজ সেগুন বাগিচায় ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ঢাকার বিশিষ্ট সাংবাদিকদের নিয়ে নবগঠিত সংগঠনের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত আলোচনা সভায় ঢাকা কলেজের সাবেক ভিপি বলেন, ছাত্র ও ছেলেদের কাছে দেশের রাজনীতি এখন ছেলে খেলা হয়ে গেছে। তারা দেশকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তাই দেশের সচেতন জনগনকে সতর্ক থাকার থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মীর নেওয়াজ আলী।
সংগঠনের আহবায়ক ইকরামুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টর্স ইউনিটি বহুমুখী সমিতির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাবেক সহ সভাপতি শাহীন আব্দুল বারী ও সাধারণ সম্পাদক এম,এম বাদশাহ, মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাবেক সহ সভাপতি আরিফ সোহেল, বিশিষ্ট সাংবাদিক অঞ্জন রহমান, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, ব্যারিস্টার সাইফুর রহমান, সুবিচারের নির্বাহী সম্পাদক ও সংগঠনের যুগ্ন মহাসচিব প্রদীপ জয় প্রমূখ।
বিশিষ্ট সাংবাদিক আবুল হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সংগঠন নিয়ে বিশেষ আলোকপাত করেন যুগ্ন আহ্বায়ক শাহজাহান স্বপন।
এসময় আরো উপস্থিত ছিলেন হালিম মোহাম্মাদ, আতিকুর রহমান, নূর আলম জীবন,আলী তালুকদার, নাজমুল সাগর,সুমন দত্ত,শরিফুল হক পাভেল, মোঃ আকবর আলী, রাকিবুল ইসলাম সহ ঢাকার প্রায় দেড়শতাধিক সাংবাদিকবৃন্দ।
ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্র্যাবের সাবেক সহ সভাপতি শাহীন আব্দুল বারী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ