• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান।

মাদারীপুরের রাজৈরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজিত আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

হিমেল বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম শুনলেই বাটপার বাটপার ভাব চলে আসে। সারা বাংলাদেশের জনগণ তাকে ডারবি নাসীর হিসেবে চেনে। নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের পোষা কুকুর।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রদলের একটি ছেলেও এই দলকে কলঙ্কিত করে নাই। তারেক রহমান ৭ মাস ক্ষমতায় এসেছে। নির্বাচনে আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবগুলা বাস্তবায়ন করতেছে। এতেই বোঝা যায় তারেক রহমানের মুখে আর অন্তরে এক।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজৈরে বড় কোন প্রোগ্রাম হয় নাই। কারো মাথা খুঁজে পাওয়া যায় নাই। আমার লজ্জা লাগছে। যারা বিএনপি ধারণ করে মনে কিন্তু অন্তরে ধারণ করে না, আমরা তাদের ঘৃণার চোখে দেখি। শহীদ জিয়ার আদর্শকে আমরা যারা ধারণ করি, তারা কখনো খারাপ কাজে লিপ্ত হবে না।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ