• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল জুলাই স্মৃতি জাদুঘরের কোনো ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

নারীকে লাথি মারার ঘটনায় জামায়াত কর্মী আকাশ চৌধুরী বহিষ্কার

admin
আপডেটঃ : শনিবার, ৩১ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারী কর্মীকে লাথি মারার ঘটনায় ভাইরাল হওয়া আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩০ মে) বিকেলে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রেসক্লাব এলাকায় বুধবারের ঘটনায় সংগঠন হতবাক ও মর্মাহত।

বিবৃতিতে বলা হয়, ‘ঘটনাটি ঘৃণ্য এবং অনাকাঙ্ক্ষিত। কোনো ব্যাখ্যার প্রয়োজন না করেই আমরা এর তীব্র নিন্দা জানাই। জামায়াতে ইসলামীর কোনো স্তর থেকে ঐদিন প্রেসক্লাব এলাকায় কাউকে পাঠানো হয়নি। আমরা দুইটি কর্মসূচির বিষয়েই পূর্বে অবগত ছিলাম না। তাই ঘটনার দায়ভার আমাদের নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশেষ করে আকাশ চৌধুরী নামের যে ব্যক্তি সংগঠনের পরিচয়ে সেখানে গিয়ে উসকানিমূলক ও নিন্দনীয় কর্মকাণ্ডে অংশ নেয়, সে তা করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই। এই আচরণ জামায়াতের শৃঙ্খলা পরিপন্থী। আমরা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে এবং সুসংগঠিত ও কল্যাণকামী রাজনৈতিক চর্চার পক্ষে।’

বিবৃতিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, ‘ঘটনার পরপরই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা সাংগঠনিক তদন্ত ও পর্যালোচনা করি। আকাশ চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বুধবার গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীর প্রতি সহিংস আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ