• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

admin
আপডেটঃ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার খাদুন এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুতই আগুন গোডাউনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা টানা প্রচেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, গোডাউনটি খোলামেলা জায়গায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেটের আগুন বা এ ধরনের কোনো দাহ্য উৎস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

গোডাউনের মালিকপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অনেক টাকার ঝুটের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা প্রথমে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ