• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নাগালের বাহিরে সবজির বাজার

admin
আপডেটঃ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্কঃ শীতের সবজি বাজারে পুরোপুরি আসার আগেই রাজধানীর বাজারে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন ক্রেতারা। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া অধিকাংশ সবজি কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে অন্তত ৮০ টাকা। টমেটোর দাম উঠেছে ২০০ টাকায়। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। চাল ও সয়াবিন তেলের বাজারে তেমন পরিবর্তন নেই।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি ফুলকপি, ঝিঙা, লাউ, কচুরমুখী, পটোল, মুলা ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন ও কাঁকরোলের দাম কেজিপ্রতি ১০০ টাকা। আগাম শিম কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ১৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে ৩০ টাকা ও মিষ্টিকুমড়া ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

মসলার বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা ও আমদানি করা রসুন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা।

অন্যদিকে, ব্রয়লার মুরগির দাম কমে কেজিপ্রতি ১৭৫ থেকে ১৮০ টাকা হয়েছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা; সাদা ডিমের ডজন ১৪০ টাকা।

চালের দামও আগের সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। মোটা চাল কেজিপ্রতি ৫৫ টাকা, মাঝারি চাল ৫৫ থেকে ৬৫ টাকা এবং সরু চাল ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালের দাম ৮০ থেকে ৮৬ টাকা।
বোতলজাত সয়াবিন তেলের লিটার ২১০ টাকা এবং দুই লিটারের বোতল ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের আশা, শীতের সবজির সরবরাহ বাড়লে দাম কমতে পারে। তবে কবে নাগাদ বাজারে স্বস্তি ফিরবে, তা নিশ্চিত নয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ