• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

admin
আপডেটঃ : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে যুগান্তরের সাংবাদিক প্রনয় ভৌমিককে প্রাণনাশের হুমকি দিয়েছে একদল অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় নিজের নিরাপত্তার স্বার্থে শনিবার প্রনয় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রনয় ভৌমিক দৈনিক যুগান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি ও রায়পুরা প্রেসক্লাবের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৯ আগস্ট দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি সংবাদের পর এ ঘটনা ঘটে। ওই সংবাদে উল্লেখ করা হয়— “সীমানা জটিলতায় রায়পুরার চানঁপুর ইউপি নির্বাচন ১৪ বছর ধরে স্থগিত।” সংবাদটি প্রকাশের পর থেকেই অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।

প্রনয় ভৌমিক জানান, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। দীর্ঘদিন ধরে আমি রায়পুরার বিভিন্ন সমস্যা জনগণের সামনে তুলে ধরছেন। চানঁপুর ইউনিয়নের দীর্ঘদিনের নির্বাচন স্থগিত থাকার বিষয়টি তুলে ধরার পর থেকেই আমি হুমকির সম্মুখীন হচ্ছেন। ফলে নিজের নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করেছি।

এ বিষয়ে রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন বলেন, একজন সংবাদকর্মীকে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অবিলম্বে হুমকিদাতাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রায়পুরা থানার ওসি ( তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, আমরা সাংবাদিককে হুমকির একটি অভিযোগ পেয়েছি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে গিয়ে একজন সাংবাদিক যদি প্রাণনাশের হুমকি পান তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ