• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ দিলো ইরান

admin
আপডেটঃ : শুক্রবার, ২০ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ইসরায়েলের মিসাইল হামলায় গত ১৫ জুন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান ও ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ কাজেমি নিহত হন। ওই ঘটনার ৬ দিন পর আইআরজিসি’র গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি।

বৃহস্পতিবার (১৯ জুন) আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর তার নিয়োগ চূড়ান্ত করেন। খবর সংবাদ সংস্থা ইরনা’র।

এই নিয়োগপ্রাপ্তির মাধ্যমে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। গত ১৩ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) অভিযান শুরুর ২ দিন পর ১৫ জুন নিহত হন মোহাম্মেদ কাজেমি এবং তার ডেপুটি হাসান মোহাকিক নিহত হন।

প্রসঙ্গত, ইরানের সামরিক বাহিনীর চেইন অব কমান্ডকে তছনছ করে দিতে হামলার শুরু থেকেই দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ‘টার্গেট’ করেছিল ইসরায়েল। গত ১৩ থেকে ১৫ জুনের মধ্যে দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার ও উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন।

তবে ইসরায়েলের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি। কারণ হামলায় যেসব কমান্ডার নিহত হয়েছেন— অত্যন্ত দ্রুত তাদের শূন্যপদে নতুন নিয়োগ দিয়েছে তেহরান।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ