• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্য ,২ দিন চলবে পণ্য খালাস ও শুল্কায়ন কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীমা ও পেনশন তহবিলে তারল্যঝুঁকি নিয়ে আইএমএফের সতর্কতা হামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৩২৭ ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, ভর্তি ১,৯২০ মহানবীকে কটূক্তির মামলায় মৃত্যুদণ্ড বাতিল ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স: আইন উপদেষ্টা

admin
আপডেটঃ : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১২ মার্চ) সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের স্মারকলিপি গ্রহণ করে তিনি একথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সরকার এ ব্যাপারে সচেষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশে বিভিন্ন গোষ্ঠী থেকে ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে মেয়েদের যে হয়রানি করা হচ্ছে, সে ব্যাপারে জিরো টলারেন্সে সরকার।

উপদেষ্টা আরও বলেন, মোরাল পুলিশিং করার সুযোগ নেই। মেয়েদের উত্যাক্ত করলে কঠোর হাতে দমন করা হবে।

এসময় মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাটির এক মাসের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। সরকারের কথায় আশ্বস্ত জানিয়ে বলেন, রাজপথে শিক্ষার্থীদের মনিটরিং থাকবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ