• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

দেশবাসীকে পরিবেশ উপদেষ্টার ঈদের শুভেচ্ছা

admin
আপডেটঃ : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ উপদেষ্টা বলেন, দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। তিনি বলেন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের প্রকৃতির প্রতিও যত্নশীল হতে হবে।

রিজওয়ানা হাসান বলেন, ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত। যেখানে সেখানে বর্জ্য না ফেলে, পানি অপচয় না করে পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানান। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ