• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কম্পন অনুভূত দেশের বিভিন্ন স্থানে

admin
আপডেটঃ : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জাতীয় ডেস্কঃ শনিবার দিবাগত রাতে দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এসব ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর কম্পন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পেরও কম্পন দেশের কয়েকটি অঞ্চলে অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি হয়। এ ভূমিকম্পের কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

অর্থাৎ, শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে মোট তিনটি ভূমিকম্প হয়। এর মধ্যে প্রথমটি মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়, দ্বিতীয়টি মিজোরামের লুংলেই এবং তৃতীয়টি ত্রিপুরার আগরতলা এলাকায় সংঘটিত হয়।

পরপর এসব ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ