• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

দুমকী উপজেলা আ’লীগের সভাপতি কালাম মৃধা গ্রেফতার

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

দুমকী উপজেলা পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে দুমকী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুমকী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ১ নং আসামি। ৫ আগষ্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে ২০২৪ সালের ৭ নভেম্বর তারিখে উপজেলার মুরাদিয়ার বাসিন্দা মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।

দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় গ্রেপ্তার কৃত আসামিকে ৯ এপ্রিল বুধবার সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ