• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশে গ্রিন সার্টিফায়েড শিপ রিসাইক্লিং উন্নীত করার লক্ষ্য সরকারঃ শিল্পমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প বিচার মীমাংসার কথা বলে নারীকে হোটেলে নিয়ে গেলেন বিএনপি নেতা জর্ডানে দুই মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে ১,০৯৭, মৃত্যু ৩ তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

admin
আপডেটঃ : শনিবার, ১৪ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকে নাবিল পরিবহনের বাস ধাক্কা দিলে পাঁচ যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের রংপুরসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (১৪ জুন) ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায়।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়ামতুল্লাহ জানান, শুক্রবার রাত ১২টার দিকে ওই এলাকায় একটি আমবোঝাই পিকআপ ভ্যান উল্টে যায়। স্থানীয় প্রশাসন ও শ্রমিকরা সেটি সরিয়ে নিতে কাজ করছিলেন।

এরই মাঝে পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনা কবলিত আমবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বিকল বালুবাহী ট্রাকেও ধাক্কা দেয়। এতে বাসের পাঁচ যাত্রী নিহত হন, যাদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের প্রাথমিকভাবে ঘোড়াঘাট ও ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অনেককে রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে নির্মাণ করা হলেও রাস্তার পাশে ট্রাক দাঁড়ানোর কোনো নির্ধারিত স্থান নেই। ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা জানান, যেখানে সেখানে ট্রাক দাঁড়িয়ে থাকায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ