• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাবির হল স্টাফ কোয়ার্টার থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
আপডেটঃ : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুলাহ্ হলের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. আনোয়ার হোসেন জানান, মেয়েটি স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের বকাঝকায় অভিমানে সে নিজ কক্ষে চলে যায় এবং সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জুটি মুকসুদপুর এলাকায়। বর্তমানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. শহিদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে বসবাস করছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ