• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ড. ইউনুস এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন: নুরুল হক নুর

admin
আপডেটঃ : রবিবার, ৩ মে, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ ড. ইউনুস এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন এবং তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (২ মে) ঢাকা রিপোটার্স ইউনিটিতে সাগর-রুনি মিলনাতায়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুর বলেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপি সবসময় মিটিং করতো। এনসিপি একটা দল তখনও রেজিষ্ট্রেশন পায়নি, সে সময় ডিম থেকে বাচ্চা ফোটার মত অবস্থা তাদের। সেখানে এনসিপিকে জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন ড. ইউনুস। এনসিপি নীতিনির্ধারণ করতো এবং সরকারের পক্ষ থেকে ডিসি অফিসে, এসপি অফিসে নির্দেশনা দেওয়া হতো পৃষ্ঠপোষকতা করার জন্য।’

তিনি আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান যেমন পাকিস্তান থেকে ফিরে জানার চেষ্টা করেননি মুক্তিযুদ্ধে কি হয়েছিল, ড. ইউনুসও তাই করেছে। তিনি বুঝতে চাননি এই সংগ্রামটা কিভাবে হয়েছে, কারা এই সংগ্রামকে সংগঠিত করেছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ