• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ২ শ্রমিক

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরায় নির্মান কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৫)। তারা দুজনই রড মিস্ত্রি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টার দিকে ডেমরা বাদশা মিয়া রোড ভুট্টু চত্ত্বর এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।

তাদের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার মিরকা খামারি গ্রামে। রফিকুলের বাবার নাম ইউসুফ আলী আর শফিকুলের বাবার নাম মৃত রমিজ উদ্দিন। বর্তমানে থাকতেন ভুট্টু চত্ত্বরে।

নিহত রফিকুলের বাবা ইউসুফ আলী জানান, তারা এক সাথে রড মিস্ত্রির কাজ করেন। ভুট্টু চত্ত্বরে রাস্তার পাশে রড সোজা করে মেশিন দিয়ে কাটার কাজ করছিলেন। রড সোজা করার সময় একটি রড গিয়ে পাশের বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন রফিকুল ও শফিকুল।

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ