• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

টানা ৮ম বারের মতো সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ টানা ৮ম বারের মতো সুখী দেশের তালিকায় বিশ্বের শীর্ষে ফিনল্যান্ড। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশ করা হয় ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রিপোর্টে বিশ্বের শীর্ষ ২০টি সুখী দেশের মধ্যে এশিয়ার কোনো দেশ নেই।

নর্ডিক দেশগুলো বরাবের মতোই তালিকার শীর্ষে রয়েছে। ২য় অবস্থানে ডেনমার্ক, এরপর যথাক্রমে আইসল্যান্ড ও সুইডেন। লাতিন আমেরিকার কোস্টারিকা (৬ নম্বরে) ও মেক্সিকো (১০ নম্বরে) প্রথমবারের মতো শীর্ষ দশে স্থান পেয়েছে। তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান যথাক্রমে ২৪ ও ২৩।

অন্যদিকে, তালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান (১৪৭ নম্বর), সিয়েরা লিওন (১৪৬), লেবানন (১৪৫), মালাউই (১৪৪) এবং জিম্বাবুয়ে (১৪৩)। ১৪৩টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪।

২০১২ সাল থেকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তৈরি করা হয় ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের নেতৃত্বে তৈরি হয় রিপোর্টটি। কোনো দেশের জিডিপি, সামাজিক সহায়তা, আয়, স্বাস্থ্য, জীবনধারনের স্বাধীনতা, উদারতা ও দুর্নীতি সংশ্লিষ্টতা; এসব মানদণ্ডের ভিত্তিতে হয় মূল্যায়ন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ