• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

admin
আপডেটঃ : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ শোকজ দেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত ইলেক্টোরাল অ্যানকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রুপন কুমার দাশ।

জানা গেছে, ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজে অংশ নিয়ে শাহজাহান চৌধুরীর জন্য ভোট চান ওই ইউনিয়নের জামায়াতের আমির মো. জসিম উদ্দিন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী অভিযোগ দায়ের করেন।

এরপর বিচারিক কমিটি শাহজাহান চৌধুরী ও জসিম উদ্দিনকে শোকজ করে। নোটিশে বলা হয়েছে, আগামী সোমবার বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) একই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনকেও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে শোকজ দেওয়া হয়েছিল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ