• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জায়গা পেল নতুন ৫ দেশ

admin
আপডেটঃ : বুধবার, ৪ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নতুনভাবে জায়গা পেয়েছে বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হবে এ পাঁচটি দেশ।

নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত নিতে পারে। সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। এর মধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। আগামী বছর আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো।

ভৌগলিক প্রতিনিধিত্ব নিশ্চিতে এই আসনগুলো আঞ্চলিক গ্রুপের জন্য বরাদ্দ থাকে। তবে, সদস্যপ্রার্থী দেশ তাদের গ্রুপে অপ্রতিদ্বন্দ্বী থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়।

নতুন নির্বাচিত হওয়া বাহরাইন সাধারণ পরিষদে ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়েছে।

এছাড়া, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোককে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নিরাপত্তা পরিষদের ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ