• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক

জাকসু নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে চিঠি

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেনা, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে স্ব স্ব বাহিনীর প্রধানের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অনুরোধ করা হয়েছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সুপারিশে।

বুধবার (২০ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন নানা পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে সেনা, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ডিজিএফআই, এনএসআইসহ সব গোয়েন্দা সংস্থার সহযোগিতাও চাওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরু হলে কমিশন নিরাপত্তার ব্যাপারে আরও কঠোর অবস্থান নেবে।’

তিনি আরও জানান, ক্যাম্পাসের বিভিন্ন হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বের করতে প্রশাসন উদ্যোগ নিয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের এখন থেকে বহিরাগত হিসেবে গণ্য করা হবে। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে ফৌজদারি আইনও প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসজুড়ে। গত ১৮ ও ১৯ আগস্ট দুই দিনে মোট ৩২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ২টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে এবং বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সুযোগ থাকবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ