• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফুল গ্রেপ্তার 

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এফএম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৫টায় ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এফএম শরীফুল ইসলাম বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ারী থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সিটি সাইবার বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ