• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চাঁদাবাজদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
আপডেটঃ : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। চাঁদাবাজের একমাত্র পরিচয়—সে চাঁদাবাজ। সে যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স বন্ধে জনগণকে সরব হতে হবে, কারণ তারা সরব হলেই এটা বন্ধ হবে। এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি মব সৃষ্টি করতে চায়, তবে জনগণ যেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। চাঁদাবাজের একমাত্র পরিচয়—সে চাঁদাবাজ। সে যতই উচ্চ পর্যায়ের হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, মাদক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে এবং প্রধানত কক্সবাজার দিয়েই মাদক আসে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

আগে মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদাররা ছাড় পেতো উল্লেখ করে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, এখন থেকে কোনো অবস্থায় যেন তারা ছাড় না পায়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ