• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে পাইপগান উদ্ধার

admin
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ঢালীবাড়ি মসজিদসংলগ্ন মাঠ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (২০ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে ডাকাত ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ