• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্য ,২ দিন চলবে পণ্য খালাস ও শুল্কায়ন কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীমা ও পেনশন তহবিলে তারল্যঝুঁকি নিয়ে আইএমএফের সতর্কতা হামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৩২৭ ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, ভর্তি ১,৯২০ মহানবীকে কটূক্তির মামলায় মৃত্যুদণ্ড বাতিল ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরে মন্দিরে ঢুকে ৬টি প্রতিমা ভাঙচুর

admin
আপডেটঃ : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরের একটি মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহানগরের কাশিমপুর এলাকায় শ্মশান মন্দিরে অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বুধবার বিকেলে কে বা কারা নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করে।

ওই পূজামণ্ডপের সভাপতি প্রবীর দত্ত জানান, বৃষ্টির কারণে কারিগররা বুধবার বিকেলে প্রতিমা নির্মাণ কাজ বন্ধ রাখেন। বৃষ্টি থেকে রক্ষায় আংশিক প্রস্তুত প্রতিমাগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। এই সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ৫-৬টি প্রতিমা ভাঙচুর করে। সন্ধ্যার দিকে মন্দিরে গিয়ে এ দৃশ্য দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পূজামণ্ডপের সভাপতি আরও বলেন, ওই দিন বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে কোনো এক সময় দুষ্কৃতকারীরা প্রতিমা ভাঙচুর করেছে। প্রতিমার গায়ে এখনও রংতুলির আঁচড় পড়েনি। সেগুলো এখনও কাঁচা। এ কারণে বৃষ্টির সময় ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। সন্ধ্যার পর বৃষ্টিতে কোনো ক্ষতি হলো কিনা দেখার সময় ত্রিপল সরালে দেখা যায়, প্রতিমাদের মধ্যে গণেশের শুঁড়, কার্তিকের গলা, ঘোড়ার কান ভাঙা ও কিছু প্রতিমার শরীরে আঁচড় দেওয়া হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নির্মাণাধীন প্রতিমাগুলো ত্রিপল দিয়ে ঢাকা ছিল। দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করে। ধারণা করা হচ্ছে, মন্দিরের ভেতরে চুরি করতে ঢুকেছিল কেউ। এ সময় প্রতিমা ভাঙচুর করে তারা।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। প্রতিমা ভাঙচুর করা হয়েছে, নাকি কাঁচা থাকায় অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা তদন্ত চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ