• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে

গাজীপুরে বাসের ধাক্কায় ওসি নিহত

admin
আপডেটঃ : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মুস্তাফিজ হাসান নামের এক ওসি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ওসির স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, মুস্তাফিজ হাসান সড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে কাপাসিয়া রুটে চলাচলকারী ‘পথের সাথী’ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত মুস্তাফিজ হাসান নওগাঁ জেলায় ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ঘাতক বাসচালক সুমকে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ