• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ গাজীপুরের বোর্ড বাজারে বাটা শোরুমসহ কয়েকটি হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার দিবাগত রাতে গাছা থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দক্ষিণের এডিসি হাফিজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার সবুজের ছেলে সিয়াম খান (অনিক) (১৮), ময়মনসিংহ জেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন।

পুলিশ কর্মকর্তা বলেন, গাজীপুরের বোর্ড বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরাইলী আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। মিছিলের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী পূর্বপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বাটা শোরুম, তৃপ্তি হোটেল, রাধুনী হোটেলে হামলা ও ভাঙচুর করে।

এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে গাছা থানায় বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান করে ৪ জন দুষ্কৃতিকারীদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের হয়েছে জানান মেট্রোপলিটন পুলিশের ক্রাইম দক্ষিণের এডিসি হাফিজুল ইসলাম।

এ ঘটনার উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের সনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ