• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অপ্রতিম হত্যাকাণ্ডে কোন আইনজীবী আসামিদের পক্ষে দাড়াবেন না পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাণীশংকৈলে যুবদলের মিছিল জেল-গ্রেপ্তারের ঝুঁকি মেনেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী বিবাহিত সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা কামার!

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ২

admin
আপডেটঃ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরের দাক্ষিণ খান এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ড্রাম ট্রাকের চালাক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজিরুজ্জামান।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় গেল রাত সাড়ে এগারোটার দিকে একটি ড্রাম ট্রাক রেলওয়ে রাস্তা অতিক্রম করার সময় আটকে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হলে ড্রাম ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন। আর হাসপাতাল নেয়ার পর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হেলপারের মৃত্যু হয়।

নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ