• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব, নিহত ৮

admin
আপডেটঃ : রবিবার, ১ মার্চ, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন— এমন খবর শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সহিংস রূপ নিলে মার্কিন কনস্যুলেট চত্বরে তাণ্ডবের ঘটনা ঘটে। খবর এপি ও এএফপির।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, রোববার শত শত বিক্ষোভকারী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কনস্যুলেটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালান। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে।

পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা কনস্যুলেটের দিকে পাথর নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে কনস্যুলেটের গেট ভাঙার চেষ্টা এবং ভবনের জানালা-দরজার কাচ ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। অভিযোগ রয়েছে, ভবনের কিছু অংশে আগুনও লাগানো হয়।

এদিকে ইদি ফাউন্ডেশন রেসকিউ সার্ভিসের মুখপাত্র মুহাম্মদ আমিন এএফপিকে জানান, সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। নিহতদের মরদেহ করাচির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিস্থিতির প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে কোনো হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্র নজিরবিহীন শক্তি প্রয়োগ করে জবাব দেবে।

ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ