• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে: আসিফ নজরুল

admin
আপডেটঃ : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির ১১তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে। এসময় মানবাধিকারের সঠিক চর্চার কথা বলেন উপদেষ্টা। পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে।

আইন উপদেষ্টা বলেন, আইন দিয়ে সব কিছু হয় না, প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। নিজের খাসলত পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ