• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

ক্যানসারে আক্রান্ত বাইডেন

admin
আপডেটঃ : সোমবার, ১৯ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ মে) এক বিবৃতিতে তার দপ্তর বিষয়টি জানিয়েছে। খবর সিএনএন-এর।

৮২ বছর বয়সী বাইডেন গত সপ্তাহে প্রস্রাবের সংক্রমণের জন্য ডাক্তারের কাছে যান। শুক্রবার তার রোগ নির্ণয় করা হয়। ক্যানসারের বৈশিষ্ট্য হলো গ্লিসন স্কোর ৯ এবং হাড়ে মেটাস্ট্যাসিস, যার অর্থ এটি রোগের আরও আক্রমণাত্মক রূপ নিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না।

এই সপ্তাহান্তে বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটনে তার বাড়িতে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সম্প্রতি পরীক্ষা করে সাবেক এই প্রেসিডেন্টের প্রোস্টেটে একটি ‘ছোট নোডিউল’ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন বাইডেনের একজন মুখপাত্র। তার কয়েকদিন পরেই ক্যানসার শনাক্তের খবর এলো।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ