প্রেস বিজ্ঞপ্তিঃ অদ্য ১৯ মে ২০২৬ ইং তারিখে কুমিল্লা জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী।
এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক হস্তান্তর করা হয় এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহকের আস্থা ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি মাঠপর্যায়ে কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি বীমা সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথি, কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
![]()