• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বানিজ্য ,২ দিন চলবে পণ্য খালাস ও শুল্কায়ন কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর বীমা ও পেনশন তহবিলে তারল্যঝুঁকি নিয়ে আইএমএফের সতর্কতা হামে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৩২৭ ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, ভর্তি ১,৯২০ মহানবীকে কটূক্তির মামলায় মৃত্যুদণ্ড বাতিল ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

admin
আপডেটঃ : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ কুমিল্লার ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৩৮)। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মিন্নতনগর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইব্রাহিম একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ মাদক ঢাকা নিয়ে যাচ্ছিল।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এসআই ইকবাল হোসেন, এএসআই রাজিবুল আলম ও সঙ্গীয় ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে। আলেখারচর এলাকায় চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে বেকডালায় রাখা ২৫টি ফয়টলে প্রতিটিতে ২ কেজি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক ও একমাত্র আরোহী মো. ইব্রাহিমকে আটক করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন,

মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ