• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে রিট ব্যারিস্টার সুমনের

admin
আপডেটঃ : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আইন-আদালত ডেস্ক রিপোর্টঃ বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কারাগারে থেকেই আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬ এ অংশ নিতে চান তিনি। এর জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই আইনজীবী।

বুধবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন আহমেদ এই রিট দায়ের করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসককে এতে বিবাদী করা হয়েছে। এছাড়াও রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবেও উল্লেখ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিল গত ৭ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করে। যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তফসিল অনুসারে, নির্বাচন হবে আগামী ১৯ মে।

এতে উল্লেখ করা হয়েছে, প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন) বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন মামলায় আটক থাকায় তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না। এই পরিস্থিতিতে তার স্বাক্ষর নিশ্চিত করতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি ও ব্যবস্থা নেয়ার আবেদন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রিট আবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তার কারণে প্রার্থী কার্যত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের ২৭, ৩১ ও ৪০ অনুচ্ছেদে প্রদত্ত সমতা, আইনের আশ্রয় লাভ এবং পেশা নির্বাচনের অধিকার লঙ্ঘনের শামিল।

এই অবস্থায় রিট আবেদনে হাইকোর্টের কাছে প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণে নির্দেশনা এবং নির্ধারিত সময় পার হলেও মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে রিটে জেলা প্রশাসকের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করারও প্রার্থনা করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ