• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত

admin
আপডেটঃ : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, কক্সবাজারের পেকুয়া শাখা কার্যালয়ের কবির আহাম্মদ চৌধুরী বাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ের উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব ওমর ফারুক রিয়াদ, জনাব মোঃ আব্দুল আজিজ, জনাব মোঃ আব্দুল গফুর, জনাব মোঃ হাসান এবং জনাব মোঃ আরমান।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন।

আলোচনা ও পরিচিতি সভায় কোম্পানির কার্যক্রম, ইসলামী জীবন বীমার গুরুত্ব, গ্রাহকসেবা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রায় অর্ধ-শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ