• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

একুশে বইমেলার স্টল ভাড়া কমছে ২৫ শতাংশ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাদের আবেদনের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠকের পর মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, বাংলা একাডেমি এই নির্দেশনা বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে এবারের বইমেলার সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রথাগতভাবে ১ ফেব্রুয়ারি শুরু হলেও এবার মেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং তা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এর আগে মেলাটি ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত লেখক-পাঠক ও প্রকাশকদের আবেগ এবং ভাষার মাসের গুরুত্ব বিবেচনায় ফেব্রুয়ারিতেই আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

মন্ত্রণালয় মনে করছে, স্টল ভাড়া কমানোর এই পদক্ষেপ প্রকাশকদের ওপর আর্থিক চাপ কমাতে সহায়ক হবে এবং এর ফলে বইমেলা আগের মতোই লেখক-পাঠক ও প্রকাশকদের এক স্বতঃস্ফূর্ত মিলনমেলায় পরিণত হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ