• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ইসলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ

admin
আপডেটঃ : বুধবার, ১০ জুন, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। বিষয়টির দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন ব্যাংকাররা।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের এ কথা জানান।

মাসরুর আরেফিন বলেন, ‘ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়ছে।’ তিনি জানান, গভর্নর এটিকে ব্যাংকিং খাতের পাশাপাশি রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

এবিবির চেয়ারম্যান আরও বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে গভর্নর কঠোর অবস্থান নিয়েছেন। তিনি ব্যাংকারদের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন এবং সিআইবিতে সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বৈঠকে ব্যাংক খাতে ঋণপ্রবাহ বাড়ানো, ৬০ হাজার কোটি টাকার নতুন তহবিল গঠন, এসএমই খাতে ঋণসহায়তা, রপ্তানি-আমদানি তথ্যের সঠিকতা এবং এলসি খোলার ক্ষেত্রে আন্তর্জাতিক মূল্য যাচাইয়ের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে সব ব্যাংকের এমডি এবং বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ