• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ইসরায়েলের সঙ্গে করা একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, চুক্তিটিতে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণায় সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল। ভেরোনায় এক সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা যে পরিস্থিতির মুখোমুখি, তা বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।”

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে মেলোনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখার প্রয়োজনীয়তার কথা বলেন। তার মতে, এই প্রণালি শুধু জ্বালানি সরবরাহের জন্য নয়, বৈশ্বিক সার বাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রুশ গ্যাস ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে মেলোনি জানান, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখা হবে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই চাপই শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করেছে। ২০২৭ সালের মধ্যে এ বিষয়ে আরও অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিওকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন মেলোনি। তিনি এটিকে “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন এবং ধর্মীয় নেতাদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রকে কৌশলগত মিত্র হিসেবে উল্লেখ করলেও মেলোনি স্পষ্ট করেন, মিত্রদের মধ্যেও ভিন্নমত থাকা স্বাভাবিক। তার ভাষায়, “বন্ধু ও মিত্র হলে ভিন্নমত প্রকাশের সাহসও থাকতে হবে।”

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ