• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

ইরান পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে : পুতিন

admin
আপডেটঃ : শনিবার, ২১ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে। এ ক্ষেত্রে রাশিয়া তাদের সাহায্য করতেও প্রস্তুত।’

তিনি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের চেষ্টা করছে।

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ঘোষণাকারী ফতোয়াকে ‘গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।’

পুতিন বলেন, ‘রাশিয়া গণবিধ্বংসী অস্ত্র ছড়িয়ে পড়ার বিরুদ্ধে। ইরান পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করুক, আমরা চাই না তারা অস্ত্র তৈরি করুক।’

গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। এই প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়া ইতোমধ্যেই ইসরায়েলি নেতাদের জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে সংলাপের মাধ্যমে উত্তেজনা হ্রাসের ওপর জোর দিয়েছেন।

সাক্ষাৎকারে পুতিন ইউক্রেন প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনকে অবশ্যই একটি ‘নিরপেক্ষ রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে হবে, যা কোনো সামরিক জোটের অংশ হবে না এবং যার হাতে থাকবে না কোনো পারমাণবিক অস্ত্র।

পুতিন দাবি করেন, ২০২২ সালের ইস্তাম্বুল আলোচনায় রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, ইউক্রেনের বর্তমান নেতৃত্ব তৃতীয় পক্ষের এজেন্ডা নয়, বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে।

তিনি বলেন, ‘ইউক্রেন এমন একটি জাতি, যাদের ভাগ্য আরও ভালো হওয়া উচিত ছিল। এখন তারা রাশিয়াবিরোধী কৌশলের জন্য ব্যবহৃত এক রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ