• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা

admin
আপডেটঃ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে স্থানীয় সময় রোববার সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় প্রথমবারের মতো দেশটির মন্ত্রিসভার ভবনকে টার্গেট করেছে রুশ সেনারা।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেনকো তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এ সরকারি ভবন লক্ষ্য করে হামলা হয়েছে। এতে ভবনটির ছাদ ও উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার কর্মীরা আগুন নেভানোর কাজ করছিল বলে জানান তিনি।

রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, ড্রোন হামলায় ভবনটিতে আগুন লেগে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, আজকের হামলায় রেডর্ক সংখ্যক আটশরও বেশি ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে। যা একদিনে সর্বোচ্চ ড্রোন দিয়ে হামলার রেকর্ড।

বিমানবাহিনী আরও জানিয়েছে, এরমধ্যে ৯টি মিসাইল এবং ৫৬টি ড্রোন ৩৭টি জায়গায় আঘাত হেনেছে। এরসঙ্গে আট জায়গায় ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক সারাহ রেইনসফোর্ড জানিয়েছেন, সকাল বেলাতেই ইউক্রেনের স্বাধীনতা চত্ত্বর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন তিনি। এর কিছুক্ষণ পর রাশিয়ার দুটি ক্রুস মিসাইল প্রচণ্ড গতিতে উড়ে যেতে দেখেন । এরপরই একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পান।

সাংবাদিক সারাহ রেইনসফোর্ড বলেছেন, ইউক্রেনের সিটি সেন্টারে রাশিয়ার এ ধরনের হামলা খুবই বিরল। কারণ সরকারিভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা আছে। কিন্তু রোববার সকালে রাশিয়া একসঙ্গে এত বেশি ড্রোন ও মিসাইল ছুড়ছে যে, প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকানোর সক্ষমতা হারিয়ে ফেলে।

রাজধানীর প্রাণ কেন্দ্রে রাশিয়ার এ হামলায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। এছাড়া অন্যান্য অঞ্চল থেকেও হতাহতের খবর আসছে। সূত্র: বিবিসি

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ