• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

আর ধৈর্য ধরতে পারছি না, ইরানের চুক্তি করা উচিত: ট্রাম্প

admin
আপডেটঃ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে তার ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে। সেইসঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না। তাদের একটি চুক্তিতে আসাৃ উচিত।’

ইরানকে উদ্দেশ করে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও কূটনৈতিক চাপ ক্রমেই বাড়ছে।

বর্তমানে চীন সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাত নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। একই সঙ্গে তেহরানের সঙ্গে চীনের সম্পর্ক ঘিরে উত্তেজনাকেও তিনি গুরুত্বহীন হিসেবে তুলে ধরেন।

ট্রাম্প বলেন, ‘তিনি (শি) বলেছেন, চীন কোনো সামরিক সরঞ্জাম দেবে না… তিনি খুব জোর দিয়ে এ কথা বলেছেন।’

তিনি আরও জানান, শি জিনপিং হরমুজ প্রণালি খোলা রাখতে চান এবং বলেছেন, ‘আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, তাহলে অবশ্যই করতে চাই।’ সূত্র: মিডল ইস্ট আই

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ