• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুর সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

admin
আপডেটঃ : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সফরকারী আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৭১ রানের জবাবে দুই বল বাকি থাকতে ম্যাচ জেতে স্বাগতিকরা।

লিটন দাসের দৃষ্টিনন্দন হাফসেঞ্চুরি আর পারভেজ হোসেনের ঝলমলে শুরুর ওপর ভর করে শুরুটা ছিল বেশ মসৃণ। কিন্তু শেষদিকে কয়েকটি দ্রুত উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের। ঠিক সেই সময় মোহাম্মদ সাইফউদ্দিন গুরুত্বপূর্ণ ছক্কা–চার মেরে দলকে ম্যাচে ফেরান।

শেষ ১০ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। মার্ক অ্যাডায়ারের এক ওভারে সাইফউদ্দিন একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন।

শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৩ রান। জশ লিটলের চতুর্থ বলটি কাভারের ওপর দিয়ে ঠেলে বাউন্ডারিতে পাঠিয়ে জয়সূচক রান তুলে নেন শেখ মেহেদি হাসান।

এর আগে ব্যাট হাতে লিটন দাস ৩ ছক্কা ও ৩ চারে ৩৭ বলে ৫৭ রান করেন। পারভেজ ২৮ বলে ৪৩ করে আউট হন।

আয়ারল্যান্ড আগে ব্যাট করে ১৭০ তোলে। পাওয়ারপ্লেতে পল স্টার্লিং ও টিম টেক্টর ঝড় তুলে ২৮ বলে ৫৭ রান যোগ করেন। স্টার্লিং ১৪ বলে ২৯ করে আউট হন, টেক্টর করেন ২৬ বলে ৩৮।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ