• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহে পপুলার লাইফের বীমাদাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা মির্জাগঞ্জে আ.লীগ নেতার বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ন্যাশনাল লাইফের বোর্ড সভার তারিখ পরিবর্তন পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম

আবারও বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান

admin
আপডেটঃ : সোমবার, ৫ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণ ইরানে। দেশটির মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে রবিবার (৪ মে) ভয়াবহ বিস্ফোরণ হয়। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে।

কীভাবে সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলবাওয়াবা।

গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন পাঁচশর বেশি মানুষ।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একটি শিপিং কনটেইনারে থাকা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়। যেটির প্রভাবে পরবর্তীকালে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবি এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, রাসায়নিকের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

এদিকে দখলদার ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, মাশহাদ ছাড়াও ইরানের কওম শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিও-ছবি পাওয়া যাচ্ছে বলে জানায় তারা।

এর আগেরদিন একটি ইসরাইলি ওয়েবসাইটে জানানো হয়, ইরানি শহর কারাজের একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ