• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

আটক মাদুরোর ছবি প্রকাশ

admin
আপডেটঃ : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। পরে হেলিকপ্টারে করে তাকে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে নেওয়া হয়।

খবরে বলা হয়, সস্ত্রীক নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলায় নেওয়া হচ্ছে।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছাই রঙের ট্র্যাকস্যুট পরিহিত মাদুরোর চোখ কালো বন্ধনী দিয়ে বাঁধা। তার হাতে একটি পানির বোতল রয়েছে। পাশাপাশি তার কানে বিশাল আকৃতির হেডফোনও দেখা যায়।

তবে প্রকাশিত ছবিতে মাদুরোর স্ত্রীকে দেখা যায়নি। ফলে তার স্ত্রী মাদুরোর পাশে ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: সিএনএন

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ