• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কানাডায় দুই নায়িকা নিয়ে ঝড় তুলছে জায়েদ খান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ

admin
আপডেটঃ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতাদের তিন ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে আটক সব নেতাদের মুক্তি দেওয়া হয়।

রাহুল গান্ধীকে আটকের পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় যান। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়ার পর তিনি থানা ত্যাগ করেন। একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ অন্য বিরোধী নেতাদেরও ছেড়ে দেওয়া হয়।

নিট পরীক্ষার প্রশ্নফাঁস, দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জসহ বিভিন্ন ইস্যুতে কংগ্রেস প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। লোক কল্যাণ মার্গে অবস্থান কর্মসূচির সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতাদের আটক করে দিল্লি পুলিশ।

মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, গণতন্ত্রে প্রতিবাদ জানানো মৌলিক অধিকার। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তিনি এ ইস্যুতে সংসদে আলোচনার দাবি জানান এবং শিক্ষার্থীদের বক্তব্য শোনার আহ্বান জানান।

এদিকে কংগ্রেসের এই বিক্ষোভের সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর আচরণ শোভনীয় হয়নি এবং তিনি পদটির মর্যাদা রক্ষা করেননি। তবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর প্রতি সমর্থন জানিয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ