• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

আজ বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ সবকিছু নির্ভর করছে আজকের ম্যাচের উপর। পাল্লেকেলেতে আজ বিকাল ৩টায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। জয় পেলে প্রথম বারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই ছিল দৃঢ়তা। বিশেষ করে তানভীর ইসলামের পাঁচ উইকেট ও শামীম হোসেন পাটোয়ারির চমকপ্রদ বোলিং দলকে এনে দেয় আত্মবিশ্বাস। আজ সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় মেহেদী হাসান মিরাজের দল। তবে ম্যাচ নিয়ে সবচেয়ে বড় শঙ্কা-আবহাওয়া। পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগের দুই বারও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ ড্র হয়েছিল বৃষ্টির কারণে। এবারও যদি এমন কিছু ঘটে, তাহলে তৃতীয় বারের মতো হতাশ হতে হবে বাংলাদেশকে।

শ্রীলঙ্কাও চায় ঘরের মাঠে সিরিজ হাতছাড়া না করতে। দ্বিতীয় ম্যাচে হেরে কিছুটা চাপে থাকলেও আজ নিজেদের সেরাটা দিতে প্রস্তুত লঙ্কানরা। জমজমাট এক ফাইনালের অপেক্ষায় দুই দল। প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং ব্যর্থতার পিঠে দ্বিতীয় ম্যাচে দেখা গেছে লায়নদের ব্যাটিং ব্যর্থতা। শেষ ম্যাচের আগে তাই দুই দলের ব্যাটাররা দিয়েছেন বাড়তি মনোযোগ। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরাজ-আসালাঙ্কারা। এবার সেটিই মাঠে প্রয়োগের অপেক্ষা। পৃষ্ঠা ২ কলাম ১

গতকাল শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বি বলেছেন, ‘কলম্বো থেকে পাল্লেকেলেতে আলাদা উইকেট থাকবে, সকলেই সেটি জানি। বাংলাদেশ মাঝের ওভারগুলোতে খুবই ভালো বল করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি ভালো কিছু হবে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ